Skip to main content

Posts

আত্ম সমালোচনা

জ্ঞান শহরের দরজা- আসাদুল্লহ সায়্যিদেনা মাওলা আলী (রদ্বিআল্লাহু তায়ালা আনহু, কাররামাল্লাহু ওয়াজহুল কারীম) বলেছিলেন, অন্যের সমালোচনা করা সহজ, নিজের সমালোচনা করা কঠিন। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে উন্নত করা। মানুষ হিসেবে আমি প্রচণ্ড রকমের একগুঁয়ে/ঘাড়ত্যাড়া, দুঃখবাদী, সেল্ফ সেন্ট্রিক (খেয়ালখুশি মতো চলা অর্থে), অতি আবেগী, অনেকাংশে পাষাণ হৃদয়ের, আকাশ কুসুম কল্পনাবাজ এবং খালি কলসি। আরো অনেক খারাপ গুণ আমার আছে। কিন্তু বলা শুরু করলে নিজেকে শুধু গালি দিতেই ইচ্ছা করবে। লেখা কিংবা আত্ম সমালোচনা কোনটাই আর করা হয়ে উঠবে না। এই স্বভাবগুলোর কারণে আমি যে একাই ক্ষতিগ্রস্ত হই তা নয়। আমার সাথে যারা থাকে তারাও অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। একগুঁয়ে স্বভাবের কারণে অনেক সময় নিজে যেটা বুঝি তার বাইরে যেতে চাই না। সময়ের সাথে মানুষের ধারণা পাল্টায়। আমারও পাল্টায়। কিন্তু একগুঁয়ে স্বভাবের কারণে সেই সময়ে নেওয়া ভুল সিদ্ধান্ত/ ভুল ধারণার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হই আর অন্যকে ক্ষতিগ্রস্ত করি। আমি কষ্ট পেতে ভালোবাসি। আমি অধিকাংশ সময় নিজেকে দুঃখে পতিত অবস্থায় কল্পনা করি। এবং তার সাথে আকাশ কুসুম কল্...

মন তুমি ফ্যান্টাসির জগত থেকে বাস্তবে এসো

মন কখনও বাস্তবে বসবাস করতে চায় না। বাস্তবতা বড় কঠিন। শুধু কঠিন বলবে ভুল হবে, বাস্তবতা সাপোর্টিভ না। সব সময় বাধা দেয়, কষ্ট দেয়, সামনে আগাতে দেয় না। আর তাই মন একটু আরাম পাওয়ার আশায়, একটু সুখ লাভ করার আশায় ফ্যান্টাসি তে প্রবেশ করে। কিন্তু এই ফ্যান্টাসি র জগত তার জন্য এক সময় বাধা আর কষ্ট হয়ে দাঁড়ায়। তখন বাস্তবতা তার কাছে ফ্যান্টাসি হয়ে যায়। আর ফ্যান্টাসি হয় তার বাস্তবতা। এজন্য ফ্যান্টাসি আর বাস্তবতাটা বোঝা খুব জরুরী। আসুন বাস্তবতার জগত থেকে একটু ফ্যান্টাসি র জগত থেকে ঘুরে আসি। শ্রাবণ/শ্রাবন্তী (কাল্পনিক) জীবনে বড় কিছু করতে চায়। স্বপ্ন দেখে নিজে একটা উদ্যোগ নিবে। এক সময় বড় কোম্পানির কর্ণধার হবে। সে চাকরি করবে না। চাকরি দিবে। এ স্বপ্ন তার স্নাতক পর্যায় থেকে। এখন সে স্নাতকোত্তর শেষ করে বসে আছে। প্রতিদিন সে স্বপ্ন দেখছে- সিইওর চেয়ারে বসে সবাইকে লিড দিচ্ছে। তার ব্যবসা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত হয়েছে পরপর চারবার। সে পেয়েছে তরুণ উদ্যোক্তার স্বীকৃতি। ব্রিটেনের রানী এলিজাবেথ কিংবা আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তার সাথে হাস্যোজ্জ্বলভাবে ক...